ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে ২৯ সেপ্টেম্বর এ কথা বলা হয়।

প্রতিরক্ষা সক্ষমতা হাজার গুণ বাড়ানোর চেষ্টায় থাকা পারমানবিক শক্তিধর উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তির এটি সর্বশেষ অগ্রগতি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ২৮ সেপ্টেম্বরের এ উৎক্ষেপণকে বড় ধরনের কৌশলগত তাৎপর্য হিসেবে উল্লেখ করেছে। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে হাসং-৮।

কেসিএনএ ২৯ সেপ্টেম্বর বলেছে, তাদের পঞ্চবার্ষিক সামরিক উন্নয়ন পরিকল্পনার ফসল ‘পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ’ নতুন অস্ত্র পদ্ধতির মধ্যে হাসং-৮ অন্যতম।

কেসিএনএ আরও বলছে, এই অস্ত্র পদ্ধতির উন্নয়ন সবদিক থেকেই জাতির আত্মরক্ষার সক্ষমতা বাড়িয়েছে।

কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তি যে বেড়ে চলছে ২৮ সেপ্টেম্বরের উৎক্ষেপণ তার আরেকটি ইঙ্গিত।

সর্বশেষ উৎক্ষেপণের মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন ও ক্ষিপ্র। ফলে এসব ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যে কোন মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য অনেক কঠিন হয়ে পড়ে।

জানুয়ারিতে এক বৈঠকের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছিলেন যে বিজ্ঞানীরা হাইপারসনিক গ্লাইডিং ওয়ারহেডস উন্নয়নের ‘গবেষণা শেষ করছে’। ২৮ সেপ্টেম্বর এই নতুন পদ্ধতির প্রথম পরীক্ষা হল।

এদিকে, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বর্জন করার জন্য উত্তর কোরিয়ার প্রতি বরাবরই আহ্বান জানিয়ে আসছে। একইসঙ্গে দেশটি আলোচনার টেবিলে ফেরার জন্যও পিয়ংইয়ং এর প্রতি আহ্বান জানাচেছ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২৮ সেপ্টেম্বর এ উৎক্ষেপণকে নিষেধাজ্ঞার লংঘন বলে নিন্দা করেছে এবং বলেছে, এ পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও হুমকি।

কিন্তু তা সত্ত্বেও নতুন অস্ত্র পদ্ধতির উন্নয়ন পরীক্ষা পরিত্যাগের কোন আগ্রহ দেখাচ্ছে না উত্তর কোরিয়া। কারণ হিসেবে দেশটি বলছে, তাদের মার্কিন আক্রমণ মোকাবেলায় নিজেকে রক্ষার প্রয়োজন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

আপডেট সময় ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১