ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

শেরপুরে মুজিববর্ষ জেলা দাবা লীগে তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে নকলা চেস ক্লাব

শেরপুরে মুজিববর্ষ জেলা দাবা লীগে তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে নকলা চেস ক্লাব। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগের খেলায় তৃতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নকলা চেস ক্লাব। ২১ সেপ্টেম্বর বিকেলে ও সন্ধ্যায় ২ রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়।

এদিন তারা চকপাঠক দাবা ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাবকে ৪টি বোর্ডেই ৪-০ গেমে পরাজিত করে। পয়েন্ট টেবিলে ৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শেরপুর চেস কমিউনিটি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থা ও দাবা ক্লাব শেরপুর। ২ পয়েন্ট নিয়ে চকপাঠক দাবা ক্লাব তৃতীয় এবং ১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে লাল-সবুজ ক্লাব।

উদয়ন চেস ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব এখনও কোন ম্যাচ পয়েন্ট অর্জন করতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে শেরপুর চেস কমিউনিটির আব্দুর রউফ আজিজ ও চকপাঠক দাবা ক্লাবের নজরুল ইসলামের মাঝে ১ নম্বর বোর্ডে টান টান উত্তেজনার স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শেষপর্যন্ত রউফ আজিজ জয়লাভ করেন।

তৃতীয় রাউন্ডে চতুর্থ বোর্ডে লাল-সবুজ ক্লাবের ক্ষুদে দাবাড়ু প্রিয়ন্তি সাহা পিউ নকলা উপজেলা ক্রীড়া সংস্থার আমিরুল ইসলামকে কাঁপিয়ে দেন। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমিরুলের অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানলেও স্কুলছাত্রী প্রিয়ন্তি সাহা পিউর খেলা সকলের নজর কাড়ে। এছাড়া দাবা ক্লাব শেরপুরের ক্ষুদে দাবাড়ু স্কুলছাত্র মো. সামিউর রহমান নতুন চমক হিসেবে সব প্রতিপক্ষকে ধরাশায়ি করে যাচ্ছে। ইতোমধ্যে তিনটি রাউন্ডেই সে জয় পেয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের আয়োজনে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন ভেন্যুতে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ। প্রথমবারের মতো আয়োজিত জেলা দাবা লীগে ৮টি দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করছে। শেরপুর জেলা দাবা লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শেরপুরে মুজিববর্ষ জেলা দাবা লীগে তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে নকলা চেস ক্লাব

আপডেট সময় ১২:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১