ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মেয়েরা যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে ফিরবে : তালেবান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগান নারীদের পড়াশোনা ও কাজ থেকে কার্যকরভাবে বাদ দেওয়া নিয়ে তাদের আন্দোলন আন্তর্জাতিক ক্রোধের মুখোমুখি হওয়ার পর তালেবান মঙ্গলবার বলেছে, তারা মেয়েদের যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে ফেরার অনুমতি দিবে। খবর এএফপি’র।

এদিকে কট্টরপন্থীদের মুখপাত্র কেবলমাত্র পুরুষদের নিয়ে গঠিত আফগান সরকারের অবশিষ্ট মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন। কাবুল দখল করার কয়েক সপ্তাহ পরে জঙ্গিদের এ ধরনের ঘোষণা বিশ্বকে হতবাক করেছে।

তালেবানরা ১৯৯৬ থেকে ২০০১সাল পর্যন্ত তাদের শাসনকালে নির্মমতা ও নৈরাজ্যের জন্য কুখ্যাত হয়েছিল। নারীদের কর্মক্ষেত্র এবং স্কুল থেকে বহিষ্কার করা এমন কি পুরুষ আত্মীয় সাথে না থাকলে তাদের ঘর থেকে বের হওয়া পর্যন্ত নিষেধ করা হয়েছিল। এবার ক্ষমতা দখলের পর তালেবান তাদের আগের শাসনব্যবস্থার নরম সংস্করণ চালুর অঙ্গীকার করলেও এক মাস পর ক্রমশ তারা আগের অবস্থান থেকে সরে গিয়ে আফগানদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। এর বিশেষ প্রভাব ফেলেছে নারী শিক্ষা ও তাদের কাজের ওপর।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করেই এক সংবাদ সম্মেলনে বলেছেন, “যত তাড়াতাড়ি সম্ভব” স্কুলগুলি পুনরায় চালু করা হবে। তবে অনেক নারীই তালেবানদের অঙ্গীকার সম্পর্কে গভীরভাবে সন্দিহান। তালেবানরা ইতোপূর্বে নারী কর্মকর্তাদের কর্মক্ষেত্রে প্রবেশাধিকার হ্রাস করে শরিয়া আইনের ব্যাখ্যা দিয়ে তাদের নিজেদের নিরাপত্তার জন্য বাড়িতে থাকতে বলেছে।

একজন নারী শিক্ষক সোমবার এএফপিকে বলেন, “এটি গতবার ঘটেছিল। তারা বলতে ছিল যে তারা আমাদের কাজে ফিরতে দেবে কিন্তু তা কখনো ঘটেনি।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

মেয়েরা যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে ফিরবে : তালেবান

আপডেট সময় ১২:৩৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১