ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

বাংলাদেশের কাছে সিরিজ হার প্রভাব ফেলবে না : ম্যাক্সওয়েল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গেল মাসে বাংলাদেশের কাছে টি-টুয়েন্টি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ঐ সিরিজ হার আসন্ন বিশ্বকাপে কোন প্রভাব ফেলবে না বলে মনে করেন অসিদের হার্ড-হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো করবে বলে মনে করেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপে দল ভালো ফল করবে এবং শিরোপার জন্য লড়াই করবে। বাংলাদেশের কাছে সিরিজ হার কোন প্রভাব ফেলবে না। কারন আমরা বড় মঞ্চে ভিন্ন কন্ডিশনে সবকিছু নতুনভাবে শুরু করবো।’

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এখন পর্যন্ত টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১০ সালে ফাইনালে উঠলেও, রার্নাস-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে আগামী বিশ্বকাপে শিরোপা স্বাদ নিতে মরিয়া অস্ট্রেলিয়া। এমনটাই জানালেন দলটির ব্যাটসম্যান ম্যাক্সওয়েল।

তিনি বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় এখনো অধরা আছে। এবার বিশ্বকাপ জিততে চাই আমরা। বিশ্বকাপ নিয়ে সকলের মধ্যে আলোচনা হয়েছে। সকলের একটি লক্ষ্য ভালো খেলে শিরোপা জয় করা।’

বিশ্বকাপের দলে যারা আছে, তাদের নিয়ে আশাবাদী ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আমাদের স্কোয়াডের দিকে দেখলেই বুঝতে পারবেন ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছে। এমন সব ক্রিকেটার আছে, যারা যেকোন সময় জ্বলে উঠতে পারে। দলকে জেতানোর ক্ষমতা আছে তাদের। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, তবে শিরোপা জয় অসম্ভব কিছু না। আমাদেরকে থামানো যে কোন দলের জন্যই কঠিন হবে।’

বিশ্বকাপের আগে মরুর দেশে আইপিএল খেলবেন ম্যাক্সওয়েল। এছাড়া আরও কিছু অসি খেলোয়াড়ও আইপিএল খেলবেন। আইপিএলে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আইপিএলের শেষ অংশ হবে আরব আমিরাতে। এরপরই আমরা বিশ্বকাপ খেলবো। এখানেই হবে বিশ্বকাপ। তাই আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে অনেক বেশি কাজে দিবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

বাংলাদেশের কাছে সিরিজ হার প্রভাব ফেলবে না : ম্যাক্সওয়েল

আপডেট সময় ০৭:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১