ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

গত ৩ মাসের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু : কমেছে শনাক্তের হারও

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩ মাসের মধ্যে প্রথম একদিনে সর্বনিম্ন ৩৫ জন মারা গেছে। এর আগে গত ৭ জুন ৩০ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ শনাক্তের হারও কমেছে।

গতকালের চেয়ে আজ ৬ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৪১ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৪ জন। এ নিয়ে মৃত্যু ২৭ হাজার ছাড়িয়েছে। এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ জনে।

১৪ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শনাক্তের দৈনিক হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ। যা আজ কমে হয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। আজ ৩১ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন। গতকাল ২৫ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৫৩ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৮ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৩ জন। শনাক্তের হার ৬ দশমিক ৬৬ শতাংশ। গতকাল ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১ জন। গতকাল ৮ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ৪ জন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৯ শতাংশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গত ৩ মাসের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু : কমেছে শনাক্তের হারও

আপডেট সময় ০৬:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১