ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু কমেছে, তবে শনাক্ত কিছুটা বেড়েছে। আজ ৪১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৫১ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জনে।

১৩ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শনাক্তের দৈনিক হার ছিল ৭ দশমিক ৪৬ শতাংশ। যা আজ বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দশমিক ২৩ শতাংশ। আজ নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। গতকাল ছিল ১ হাজার ৮৭১ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭ জন। ঢাকায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ জন। গতকাল ১২ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১৪ জন করে, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

আপডেট সময় ০৯:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১