ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২,৭১০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৫ জন কম মারা গেছেন। গতকাল ৭০ জন মারা গিয়েছিল।

আজ মৃতদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ৩৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ২ হাজার ৭১০ জন।

৬ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত ৩১ আগস্ট থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ২২০ জন, ৬৪ দশমিক ৬৭ শতাংশ এবং নারী ৯ হাজার ৪০৮ জন, ৩৫ দশমিক ৩৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১০ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ৫ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা ও সিলেট বিভাগে ১০ জন করে, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছে। এদের মধ্যে ৫৩ জন সরকারি এবং ১২ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৫৯৫ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৫ হাজার ১৬৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২৮০ জন বেশি শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১৬ শতাংশ বেশি।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯১ জন। ঢাকায় শনাক্তের হার ৯ দশমিক ৩৮ শতাংশ। গতকাল এই জেলায় ১৩ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। যা ৯ দশমিক ৪৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১ জন। গতকাল ১৭ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৯০ লাখ ৯১ হাজার ৬১০ জনের নমুনা পরীক্ষায় ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৬০ জন। গতকালের চেয়ে আজ ৯৩৬ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৫ দশমিক ৮১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১০ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৮৪২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৮১৯ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ২৩ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫৯৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৫ হাজার ১৬৩ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৩২ টি নমুনা বেশি নমুনা পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২,৭১০

আপডেট সময় ০৮:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১