ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ১২ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর খুলতে পারে ।

৩ সেপ্টেম্বর চাঁদপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে শিগগিরই। কারণ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে থাকেন। সকল উপাচার্য শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আনার প্রস্তাব করেছিলেন। তবে তারা যদি চান তাহলে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

শিক্ষা মন্ত্রী আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মনিটরিং করতে হবে। এই সংক্রান্ত বাধ্যতামূলক দৈনিক একটি প্রতিবেদন পাঠাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হবে।

আগামী ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের টিকা দান সম্পন্ন হয়েছে।

মন্ত্রী জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বারো বছরের উপর বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি আঠারো বছর বয়সের শিক্ষার্থীদের টিকা গ্রহণের বিষয়েও বলেছেন বলে উল্লেখ করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ১২ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১