ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

নুসরাত জাহান নূরী নামের আড়াই বছরের কন্যাশিশুর মৃতদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় পুকুরের পানিতে পড়ে নুসরাত জাহান নূরী নামের আড়াই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঠাকাটা এলাকায় ওই ঘটনা ঘটে। সে নারায়ণখোলার কাজাইকাটা এলাকার নূর আলমের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজলী বেগম ও নূর আলমের কুল জুড়ে আসে নুসরাত জাহান নূরী। তাদের পারিবারিক দ্বন্দ্বে সপ্তাহ খানেক আগে সামাজিকভাবে দুজনই ডিভোর্স নিয়ে নেয়। নূরী থাকত তার বাবা নূর আলমের কাছে। ৪/৫ দিন আগে বাবার বাড়ি থেকে নূরীকে নিয়ে পাঠাকাটা এলাকায় নিজের কাছে নেন তার মা কাজলী বেগম। ৩ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে দশটার দিকে সবার অগোচরে বসতবাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় নূরী। স্থানীয়রা পুকুরের পানিতে ভাসতে দেখে নূরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা পানিতে পড়ে ডুবে যাওয়া কন্যাশিশু নূরীর লাশ থানা হেফাজতে নিয়ে আসি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১