ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

মায়ের কাছে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে রেদোয়ান আহমেদ নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের শংকরঘোষ শ্রামে। ১ সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। রেদোয়ান ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রেদোয়ান আহমেদ কয়েকদিন যাবত তার মা রেখা আক্তারের কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে আসছিল। তার মা টাকা দিতে অস্বীকার করায় সে ৩১ আগস্ট রাতে কোন এক সময় বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালের সাথে গলায় রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে।

পরে ১ সেপ্টেম্বর সকালে আশপাশের লোকজন তাকে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল হাসেম। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৮:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১