ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

জামালপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে মেয়রের অবদান

জামালপুর পৌরসভার মেয়র জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

অপরিকল্পিতভাবে বসতবাড়ি ও ছোট ছোট বাঁধ নির্মাণের ফলে জামালপুর পৌরসভায় বিভিন্ন কৃষি অধ্যুষিত এলাকায় জলাবদ্ধতার কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবির প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর কাছে আর্থিক অনুদান প্রদান করেন।

পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া গ্রামের আবাদী জমি থেকে বিশাল জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর পক্ষে মেয়রের অনুদান গ্রহণ করেন জলাবদ্ধ জমি মালিক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, কৃষক প্রতিনিধি মিয়ার উদ্দিন, বর্গাচাষী হযরত আলী, মোস্তফা, মতিউর রহমান প্রমুখ।

কৃষকদের আবেদনের প্রেক্ষিতে ২৪৯ ফুট পাইপ কিনার জন্য এলাকার কৃষকদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়ে অনন্য উদাহরণ তৈরি করলেন বলে সুধীজন অভিমত ব্যক্ত করেন। এই অনুদানের ফলে এলাকার শতাধিক একর জমি আর অনাবাদি থাকবে না। করোনায় ক্ষতিগ্রস্ত চাষীরা আমন ধান উৎপাদন করে ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবে বলে কৃষকরা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার

জামালপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে মেয়রের অবদান

আপডেট সময় ০৭:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১