ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

কালেরকণ্ঠ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে হুইপ সামশুল হক চৌধুরীর দায়ের করা মানহানি মামলাসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামালপুরের সাংবাদিকরা। ৩০ আগস্ট সকালে জামালপুর প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান সাংবাদিকরা।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মিন্টু, মোস্তফা মনজু, জাহাঙ্গীর সেলিম, মো. বজলুর রহমান, জাহাঙ্গীর আলম, কাফি পারভেজ, মজনু মোল্লা, রেজাউল করিম এলান, খাদেমুল হক বাবুল, হাজি আবুল হাসেম, গোলাম রব্বানী নাদিম, জাকারিয়া জাহাঙ্গীর, শাহাবুল আকন্দ প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সত্য কথা লিখলেই কিছু অসাধুচক্র ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি এবং নির্যাতনও করা হয়। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী নিজের এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সন্ত্রাস ও বিভিন্ন অপকর্ম ঢাকতেই বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলা দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

অবিলম্বে ওই মামলাটিসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা। একই সাথে হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সন্ত্রাস ও বিভিন্ন অপকর্মের বিচারের দাবিও জানান সাংবাদিকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

কালেরকণ্ঠ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১