ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে সৌর বিদ্যুতের সড়কবাতি উদ্বোধন ও পোশাক বিতরণ

বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৮ আগস্ট গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে পৌর এলাকায় সৌর বিদ্যুতের সড়ক বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। পৌরসভা প্রাঙ্গণে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় সৌর সড়কবাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি এর উদ্বোধন করেন।

উদ্বোধনের পর মোনাজাত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে একইদিন দুপুরে ভাটারা স্কুল এন্ড কলেজের ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। ভাটারা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

ভাটারা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ, পৌর মেয়র মনির উদ্দিন, ভাটারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

সরিষাবাড়ীতে সৌর বিদ্যুতের সড়কবাতি উদ্বোধন ও পোশাক বিতরণ

আপডেট সময় ০৭:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১