ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে ২৮ আগস্ট বেলা ১১টায় উপজেলা মৎস্য র্কমকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতদিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সাথে কথা বলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সাতদিন জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।

তিনি আরও জানান, সম্প্রতি বকশীগঞ্জ উপজেলায় চায়না জাল বা রিং জাল এর ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পোনা মাছ ও দেশি মাছ নিধন হচ্ছে। এই জাল এর ব্যবহার রোধ করা না গেলে দেশিয় প্রজাতির মাছ বিলুপ্তির সম্ভাবনা রয়েছে। যেখানে এই জাল ফেলা হবে সেখানে অভিযান পরিচালনা করা হবে। তাই তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও মাছের বাৎসরিক ঘাটতি, এনএটিপি-২ প্রকল্প, মৎস্য চাষের সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে সরওয়ার জামান রতন, সরকার আবদুর রাজ্জাক, এইচ এম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, গোলাম রাব্বানী নাদিম, রাজ্জাক মাহমুদ, শাহীন আল আমিন ও এমদাদুল হক লালন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১