ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান, নকলা প্রেসক্লাবের উপদেষ্ঠা মুহাম্মদ হযরত আলী, সভাপতি মো. হারুনুর রশিদ, সহ-সভাপতি শফিউজ্জামান রানা, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, আব্দুল মোত্তালেব সেলিম, মাহবুবর রহমান, ইউসুফ আলী মন্ডল, শাহাজাদা স্বপন প্রমুখ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান বলেন, ২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এই মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সপ্তাহর প্রথম দিনে মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, ২য় দিনে উদ্বোধনী অনুষ্ঠান, মৎস্য চাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৩য় দিনে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, ৪র্থ ও ৫ম দিন মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ৬ষ্ঠ দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ, ৭ম দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী। পরিশেষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা

আপডেট সময় ০৫:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১