ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন

মাদারগঞ্জে দই বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

শিপু ঘোষ

শিপু ঘোষ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শিপু ঘোষ (২৪) নামে এক দই বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২৩ আগস্ট সকালে পৌরসভার ঘোষপাড়ার নিজ দোকান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শিপু ওই এলাকার শঙ্কর ঘোষের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শিপু ঘোষ প্রতিদিনের মত ২২ আগস্ট রাতে খাবার খেয়ে তাদের দোকানে ঘুমাতে যান। ২৩ আগস্ট সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মা অর্চনা রানী ঘোষ তাকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় তিনি চিৎকার শুরু করেন। স্থানীয়রা দোকানের দরজা ভাঙলে শিপুর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে দই বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১