ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক মহাসচিব সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০ আগস্ট সকালে যথাযোগ্য মর্যাদায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠগুলো বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকী পালন করেন।

এসব কর্মসূচির মধ্যে ছিল উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর্যাষলি, মুলবাড়ি গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ, সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সংক্ষিপ্ত স্মরণসভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত আব্দুস সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

ফাতেহা পাঠ ও দোয়ায় অংশ নেন নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, যুগ্মসম্পাদক পল্টন মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, যুগ্মআহ্বায়ক শহিদুল্লাহ শহিদ ভিপি, রহুল আমিন সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মুলবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম (তালুকদার) পরিবারে জন্মগ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১