ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পদ পেলেন শেরপুরের এক গণমাধ্যমকর্মী

মহিউদ্দিন সোহেল

মহিউদ্দিন সোহেল

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন শেরপুরের এক গণমাধ্যমকর্মী ও শিক্ষক মহিউদ্দিন সোহেল। এছাড়া তিনি এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠান লিয়াঁজো ফোরামের সদস্যপদও লাভ করেছেন। ১৭ আগস্ট বিকেলে সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম রনি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সোহেল শেরপুরের নকলার চন্দ্রকোনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে কর্মরত। একই সাথে বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা শেরপুর টাইমস ডট কমের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি শেরপুর প্রেসক্লাবের যুগ্মসম্পাদক পদে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

এদিকে সোহেল শিক্ষক সমিতির কেন্দ্রীয় পদ পাওয়ায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বীসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পদ পেলেন শেরপুরের এক গণমাধ্যমকর্মী

আপডেট সময় ০৭:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১