ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য মোজাফফর হোসেন

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট সকালে দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও আওয়ামী লীগনেতা আক্তারুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সারাদেশে ২ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই নির্দেশে জামালপুর সদরে ৫ হাজার বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট সকালে খুপিবাড়ী থেকে ইপিজেড পর্যন্ত রাস্তার দু’পাশে ফলজ, ওষুধী গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

পর্যায়ক্রমে জামালপুর সদরের ১৫টি ইউনিয়নেই এই বৃক্ষরোপণ করা হবে বলে জানান সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য মোজাফফর হোসেন

আপডেট সময় ০৯:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১