ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

রাস্তায় ধানের চারা রোপণ!

সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার ৩ নম্বর ওর্য়াডের ভাঙা রাস্তাটি সংস্কার না হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় এলাকাবাসী। ১৫ আগস্ট বিকালে তোলা ছবি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দেড় যুগেও ভাঙা রাস্তা সংস্কার না হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ১৫ আগস্ট বিকালে পৌরসভার বলারদিয়ার গ্রামের হিসু মন্ডলবাড়ী মসজিদ থেকে বালিয়া ব্রীজপাড় সড়কের দুলালের দোকান পর্যন্ত রাস্তায় দুই স্থানে ধানের চারা রোপণ করেন এলাকাবাসী।

ধানের চারা রোপণকারী বলারদিয়ার গ্রামের আশরাফ আলী ও ফারুক হোসেনসহ স্থানীয়রা অভিযোগ করেন, সরিষাবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের এ কাঁচা রাস্তাটি প্রায় এক-দেড় যুগ ধরে অবহেলিত পড়ে আছে। রাস্তাটির পাকাকরণ বা ইট বিছানো তো দূরের কথা ন্যুনতম সংস্কারও করা হয় না। প্রতিদিন এখান দিয়ে শত শত মানুষ চলাচল করে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়ে তারা এ রাস্তার ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেন বলে জানান।

স্থানীয় বাসিন্দা নিশাত ইসলাম, ইব্রাহিম শেখ, উর্মি বেগম ও মাজেদা বেগমসহ আরও অনেকেই জানান, রাস্তাটি খালের পাড়ে হওয়ায় প্রায়ই ভেঙে মানুষের বাড়ির আঙিনা পর্যন্ত চলে আসে। এলাকার লোকজন উদ্যোগ নিয়ে মাঝেমধ্যে মাটি ভরাট করে চলাচল করে থাকে। ভাঙাচোরার জন্য রোগী ও বয়স্ক মানুষদের চলাচলে কষ্ট হয়। রিকশা-ভ্যান যেতে রাজি হয় না এই রাস্তা দিয়ে।

এলাকাবাসীরা আরও জানান, নির্বাচনের আগে প্রার্থীরা এ রাস্তা পাকাকরণের বারবার আশ্বাস দিলেও জনপ্রতিনিধি হবার পর কথা রাখেন না। ভাঙা রাস্তাটির বিপরীত পার্শ্বেই খালের ধারে মিনিপার্ক নির্মাণ করলেও অথচ এ ভাঙা রাস্তাটির দিকে কোনো দৃষ্টি দেওয়া হয়নি। স্থানীয়রা নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরের কাছে ভাঙা রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিনের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘পৌরসভায় আমি নতুন দায়িত্ব নিয়েছি। বলারদিয়ার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার সমস্যাগুলো দীর্ঘদিনের। ইতোমধ্যেই ওই এলাকায় উন্নয়নমূলক কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে ওই ভাঙা রাস্তাটির সংস্কারে উদ্যোগ নেয়া হবে’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

রাস্তায় ধানের চারা রোপণ!

আপডেট সময় ১১:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১