ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বাংলারচিঠিডটকম ডেস্ক❑ ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছে হাইতি সরকার, জানিয়েছে এএফপি।

হাইতির সিভিল প্রটেকশন বিভাগের পরিচালক জেরি চ্যান্ডলার এএফপিকে বলেন, আমি নিশ্চিত করতে পারি যে, ভূমিকম্পে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু এখনো সঠিক সংখ্যাটি জানি না। আমরা এখনো তথ্য সংগ্রহ করছি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১০০ মাইল দূরে (১৬০ কিলোমিটার)। গভীরতা ছিল ১০ কিলোমিটার নিচে। ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে ভূকম্পন অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের ছবি বলছে, হাইতির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে স্কুল, বাড়িঘর ও গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে ইউএসজিএস জানিয়েছে, হাইতির উপকূলে তিন মিটার (প্রায় ১০ ফুট) উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

১১ বছর আগে হাইতির রাজধানীর কাছাকাছি ৭ মাত্রার ভূমিকম্পের আঘাতের ক্ষত এখনো শুকায়নি। ২০১০ সালের জানুয়ারি মাসে ওই ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের ফলে পোর্ট-অ-প্রিন্স ও এর আশেপাশের শহরগুলো ধ্বংশস্তুপে পরিণত হয়। তখন ২ লাখেরও বেশি মানুষ মারা যায়। আর আহত হয় প্রায় ৩ লাখের কাছাকাছি।সূত্র:এএফপি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ০৯:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১