ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

তালেবান হুমকির মুখে থাকা ২০ হাজার আফগান শরণার্থীকে গ্রহণ করবে কানাডা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের প্রধান শহরগুলো দখল করে নেয়ায় তালেবান হুমকির মুখে নারীনেত্রী, সরকারী কর্মী এবং অন্যদেরসহ ২০ হাজার আফগান শরণার্থী গ্রহণ করার ঘোষণা দিয়েছে কানাডা।

১৩ আগস্ট কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডেসিনো এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বলেন, “আফগানিস্তানের পরিস্থিতি হৃদয়বিদারক এবং কানাডা এ অবস্থায় পাশে না দাঁড়িয়ে পারে না।”

শরণার্থীদের মধ্যে দেশে এবং ইতোমধ্যে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে এমন “বিশেষ ঝুঁকিপূর্ণ” আফগানরা থাকবে, এ ছাড়াও নারীনেত্রী, সরকারী কর্মচারী, মানবাধিকার কর্মী, নির্যাতিত সংখ্যালঘু এবং সাংবাদিকরা এতে অন্তর্ভুক্ত থাকবেন।

মেন্ডিসিনো বলেন, অনেকগুলো ফ্লাইট ইতোমধ্যে আশ্রয় প্রার্থীদের নিয়ে যাত্রা করেছে, প্রথম ফ্লাইট শুক্রবার টরেন্টোতে অবতরণ করেছে।

কর্মকর্তারা বলেছেন, তালেবানরা রাজধানী কাবুলে অগ্রসর হওয়ার সাথে সাথে কানাডিয়ান বিশেষ বাহিনী দূতাবাস কর্মীদের বিমানে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে, এ বিষয়ে বিশদভাবে কিছু জানানো হয়নি।

এর আগে ১৩ আগস্ট স্পেন, ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডস তাদের নিজ নিজ দূতাবাসকর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।

কানাডা বলেছে, তারা আফগান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মিত্রদের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “কানাডার দূতাবাস এবং আমাদের কর্মীদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

তালেবান হুমকির মুখে থাকা ২০ হাজার আফগান শরণার্থীকে গ্রহণ করবে কানাডা

আপডেট সময় ০৩:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১