ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে করোনায় ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৮ জন, শনাক্ত ১২ হাজার ৬০৬ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৮ জন। গতকাল এ যাবতকালের সর্বোচ্চসংখ্যক ২৬৪ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ১৬ জন কম মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৮ ও নারী ১১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জন।

৬ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন। এদের মধ্যে ১০৯ জন সরকারি, ৩৩ জন বেসরকারি হাসপাতালে এবং ৬ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৬০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৮ জন, শনাক্ত ১২ হাজার ৬০৬ জন

আপডেট সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১