ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪ হাজার ২৩০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে গত দুইদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ছিল ৬০০ এর বেশি। ৩০ জুলাই মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এই নিয়ে ভারতে করোনা মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ২১৭ জনের। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিকে দেশটিতে গত তিন দিন ধরেই ৪০ হাজারের বেশি রয়েছে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৪ জন।

দেশটিতে দৈনিক আক্রান্তের অর্ধেকই হচ্ছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্ত ২২ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৭ হাজারের বেশি। কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত আবারও দুই হাজার ছাড়িয়েছে। তবে ওড়িশা এবং আসামে গত সপ্তাহের তুলনায় কম রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

দৈনিক আক্রান্ত বেশি হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১ হাজার ৩১৫ জন। ভারতে এখন সক্রিয় করোনা রোগী রয়েছেন ৪ লাখ ৫ হাজার ১৫৫ জন।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪ হাজার ২৩০

আপডেট সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১