ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনায় আরও এক হাজার ৩৪৪ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আরো এক হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৩ হাজার ২৭৯ জনে দাঁড়ালো। ২৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।

এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জনে।

কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে। করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রথম ও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।

মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বর্তমানে কোভিড-১৯ রোগ সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলা করছে। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলের ১৩ কোটি ৬০ লাখ মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ গ্রহণ করেছে। আর ৩ কোটি ৮৭ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনায় আরও এক হাজার ৩৪৪ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১