ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

নকলায় লকডাউনের চতুর্থ দিনে ১৯ মামলা

নকলায় লকডাউনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের চতুর্থ দিনে ২৬ জুলাই শেরপুরের নকলা উপজেলায় সকাল থেকে রাত পর্যন্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাউছার আহাম্মেদ। ওই সময় আইন অমান্যকারী ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও গাড়িচালককে বিভিন্ন অপরাধে ১৯ মামলায় মোট ১১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জাহিদুর রহমান জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা করা উচিত। বিনা প্রয়োজনে কেউ বাইরে ঘুরাঘুরি করবেন না। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা সংক্রমণ প্রতিরোধ করুন।

এসময় সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নকলায় লকডাউনের চতুর্থ দিনে ১৯ মামলা

আপডেট সময় ১২:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১