ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: ভ্লাদিমির পুতিন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশের নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, রাশিয়ার জলসীমায় শত্রুর যেকোনো আনাগোনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী।

২৫ জুলাই সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।

তিনি জোরালো ভাষায় বলেন, “আমরা পানির নিচের শত্রুকে শনাক্ত করতে সক্ষম, পানির উপরের কিংবা আকাশ পথে আসা শত্রুকেও শণাক্ত করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে রুশ বাহিনী এমন হামলা চালাতে সক্ষম যা কেউ প্রতিরোধ করতে পারবে না।”

গতকালের নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় ৫০টিরও বেশি যুদ্ধজাহাজ, বোট এবং সাবমেরিন অংশ নেয়। এছাড়া, ৪০টি বিমান ও হেলিকপ্টার এবং চার হাজার সেনা যোগ দেয় মহড়ায়। এ মহড়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরান, ভারত এবং পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেয়। নেভা নদীর প্রধান নৌ কুচকাওয়াজে উপস্থিত থেকে প্রেসিডেন্ট পুতিন সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন।

প্রতিবছর জুলাই মাসের শেষ রোববার রাশিয়া নৌবাহিনী দিবস হিসেবে পালন করে। এ বছর রাশিয়ার নৌ বাহিনী ৩২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।সূত্র:পার্সটুডেবাংলা।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: ভ্লাদিমির পুতিন

আপডেট সময় ০২:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১