ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বিঘ্ন রাখতে এবং অধিকাংশ নাগরিককে ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসতে এখন থেকে ১৮ বছরের উর্ধ্বে দেশের সকলকেই ভ্যাক্সিন প্রদান করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ২৪ জুলাই এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যেই সরকারের আইসিটি বিভাগের আওতাধীন জাতীয় সুরক্ষা এপে ১৮ বছরের উর্দ্ধে সকল নাগরিক যেন রেজিস্ট্রেশন করতে পারে সে ব্যাপারে একটি নির্দেশনাও দেয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী ২৪ জুলাই বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন আয়োজিত ‘কোভিডের ৩য় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক একটি ভার্চুয়াল সভায় অংশ নিয়ে এ কথা বলেন।

সভায় দেশের মানুষকে কোভিড মহামারী থেকে রক্ষা করতে ব্যাপক ভ্যাক্সিনেশন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক পড়ার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

বর্তমানে সরকারের হাতে ১ কোটির উপরে ভ্যাক্সিন রয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, আগামী মাসের মধ্যেই আরো ২ কোটি ভ্যাক্সিন সরকারের হাতে চলে আসবে। এভাবে চীন থেকে ৩ কোটি, রাশিয়া থেকে ৭ কোটি, জনসন এন্ড জনসন এর ৭ কোটি ভ্যাক্সিন, এস্ট্রেজেনেকার ৩ কোটি ভ্যাক্সিনসহ আগামী বছরের শুরুর দিকের মধ্যেই সরকারের হাতে প্রায় ২১ কোটি ভ্যাক্সিন চলে আসবে। আশা করা যাচ্ছে, এই ভ্যাক্সিনের মাধ্যমেই দেশের অন্তত ৮০ ভাগ মানুষকে ভ্যাক্সিন দিতে সক্ষম হবে সরকার।

আগামীতে ভারত থেকে প্রতি সপ্তাহে প্রায় ২০০ টন লিকুইড অক্সিজেন আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর সাথে ৪৩ টি অক্সিজেন জেনারেটর অর্ডার করা হয়েছে। আমেরিকান বাঙালিদের উপহার ২৫০ টি ভেন্টিলেটর ও কোভ্যাক্স এর ২ লাখ ৪৫ হাজার ভ্যাক্সিন আজকেই দেশে চলে আসছে। আগামী ২৬/২৭ জুলাই দেশে চীনের আরো ৩০ লাখ ভ্যাক্সিন দেশে আসবে।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, জাপান ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি, বিপিএমসিএ-এর চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন, গ্রীণ লাইফ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিএমসিএ-এর সহ-সভাপতি ডা. মাঈনুল আহসান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বিপিএমসিএ-এর সহ-সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বিপিএমসিএ-এর সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান, এমপি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, সিআইপি এবং বিপিএমসিএ-এর যুগ্ম সম্পাদক মো. হাবিবুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১