ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

টোকিও অলিম্পিকের প্রথম সোনা চীনের ইয়াংয়ের

ইয়াং কিয়ান

ইয়াং কিয়ান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনা শুটার ইয়াং কিয়ান। বয়স মোটে ২১। প্রথমবারের মতো অলিম্পিকে এসেই গড়লেন রেকর্ড তিনি। টোকিও অলিম্পিকের প্রথম সোনাটাও তাতে চলে গেছে তার দখলে।

২৪ জুলাই সকালে টোকিওর আসাকা শুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি অর্জন করেছেন ২৫১.৮ স্কোর। যা এখন অলিম্পিকের ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড।

একটু এদিক সেদিক হলেই রেকর্ডটা হয়ে যেতে পারত রাশান আনাস্তাসিয়া গালাশিনারও। ২৫১.১ স্কোর করে দ্বিতীয় হয়েছেন তিনি, জিতেছেন রৌপ্যপদক।

শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ শট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বিজয়ীর জন্য। সেখানে ৯.৮ স্কোর করে বাজিমাত করেন চীনা তরুণী ইয়াং।

অথচ প্রতিযোগিতার বাছাইপর্বে ইয়াং হয়েছিলেন চতুর্থ, আর রানারআপ হওয়া গালাশিনার অবস্থান ছিল অষ্টম। সেই দু’জনই মূল প্রতিযোগিতা শেষ করলেন পোডিয়ামে থেকে। এই ইভেন্টের ব্রোঞ্জপদক গেছে সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেনের দখলে। তার পয়েন্ট ছিল ২৩০.৬।

আর বাছাইপর্বে ৬৩২.৯ স্কোর গড়ে অলিম্পিকের রেকর্ড গড়ে মূল পর্বে আসা নরওয়েজিয়ান জেনেট হেগ প্রতিযোগিতা শেষ করেছেন চতুর্থ স্থান দখল করে। মূল পর্বে তার ঝুলিতে গেছে কেবল ২০৯.৩ পয়েন্ট।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

টোকিও অলিম্পিকের প্রথম সোনা চীনের ইয়াংয়ের

আপডেট সময় ০১:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১