ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, আতঙ্ক

ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রণির এই ক্লাসে সিলিং ফ্যান ভেঙে পড়ে। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার রশিদপুরে ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের শ্র্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে সুমাইয়া আক্তার মীম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। ২৮ এপ্রিল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম শুরু হয়। দশম শ্রেণির ক্লাসে তৃতীয় ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরে দ্বিতীয় তলার শ্রেণি কক্ষের একটি ফ্যান ভেঙে শিক্ষার্থী সুমাইয়ার ওপর পড়ে যায়। এতে মুখের ওপরের ঠোঁট কেটে গিয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

আহত সুমাইয়া আক্তার মীম পৌরসভার বগাবাইদ এলাকার মো. ফেরদৌসের মেয়ে৷

ক্লাসে ফ্যান ভেঙে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। গত বছরও এই বিদ্যালয়ে ফ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে জানান তারা।

এ দিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে গেলে ছবি ও ভিডিও নিতে বাধা দেয় বিদ্যালয়টির শিক্ষকরা।

আর এ বিষয়ে কোনো বক্তব্যও দিতে চান না বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান। এ সময় তিনি বলেন, বক্তব্য কি দেবো বলেন, ফ্যান পড়ে গেছে এই আর কি।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা খাতুন বাংলারচিঠিডটকমকে বলেন, আমি বিষয়টি অবগত না। তবে খবর নিচ্ছি৷ আর জেলার সাতটি উপজেলায় সব স্কুলে সচেতন হওয়ার জন্য পত্র পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, আতঙ্ক

আপডেট সময় ০৫:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪