ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নালিতাবাড়ীতে ভালোবাসার ফাঁদে ফেলে যুবতীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামী পরিত্যক্তা এক যুবতীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি তিন সন্তানের জনক।

২১ জুলাই বিকেলে উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে জাহাঙ্গীর গ্রেপ্তার হন। পরে ২২ জুলাই দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। অন্যদিকে ভুক্তভোগী যুবতীর ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল এলাকাবাসী ও ভুক্তভোগী যুবতীর স্বজনদের বরাত দিয়ে জানান, কাপাসিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক যুবতীর সাথে একই গ্রামের তিন সন্তানের জনক জাহাঙ্গীর আলম প্রায় দুই বছর যাবত প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বেশ কয়েকদিন আগে ওই যুবতী বিয়ের কথা বললে জাহাঙ্গীর টালবাহানা শুরু করে।

এর এক পর্যায়ে গেল ২০ জুলাই সন্ধ্যায় যুবতীকে বাড়ি রেখে তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ঈদের কেনাকাটা করতে শহরে যান। সুযোগ বুঝে জাহাঙ্গীর ওই যুবতীর ঘরে যায় এবং তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায়।

এদিকে জাহাঙ্গীরের অবাধ যাতায়াতে এলাকাবাসীর সন্দেহ থাকায় আগে থেকেই তারা বিষয়টির ওপর নজর রাখছিল। ফলে রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী জাহাঙ্গীরকে ওই যুবতীর ঘরে আটকে রাখে। পরে এ নিয়ে গভীর রাত পর্যন্ত হট্টগোল চলে।

বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় ২১ জুলাই দুপুরে যুবতী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে ওই দিন বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ভালোবাসার ফাঁদে ফেলে যুবতীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১