ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

শেরপুরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মিঠুন পাল ও তাপস দে। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলায় ১৬ জুলাই রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০.৫ লিটার চোলাই মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসীয়ারা হলেন- শেরপুর সদর উপজেলার রঘুনাথ বাজার এলাকার মৃত রঞ্জিত পালের ছেলে মিঠুন পাল (৩৩), শিববাড়ীর মৃত বিরেন্দ্র চন্দ্র দের ছেলে তাপস দে (৪৯), উত্তর নবীনগরের মো. শাহাদ আলী শেখের ছেলে মো. রফিক (৪২) ও পুরাতন গরুহাটির মৃত ডা. আসকার আলীর ছেলে কায়সার আমিন (৬৫)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মাদক ব্যবসায়ী মিঠুন পাল ও তাপস দের কাছ থেকে উদ্ধার চোলাই মদ ও মোবাইল। ছবি : বাংলারচিঠিডটকম

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৬ জুলাই রাত সাড়ে আটটার দিকে শেরপুর সদর উপজেলার গৃদ্দা নারায়ণপুরে অভিযান চালায়। এ সময় ওই এলাকায় মেসার্স শাম্মী এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মিঠুন পাল ও তাপস দেকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৩০.৫ লিটার চোলাই মদ এবং দুটি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৯ হাজার ১৫০ টাকা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. রফিক ও কায়সার আমিন। ছবি : বাংলারচিঠিডটকম
মাদক ব্যবসায়ী মো. রফিক ও কায়সার আমিনের কাঝ থেকে উদ্ধার চোলাই মদ, মোটরসাইকেল ও মোবাইল। ছবি : বাংলারচিঠিডটকম

অপর দিকে র‌্যাবের একই আভিযানিক দলটি ১৬ জুলাই রাত সোয়া নয়টার দিকে শেরপুর সদর উপজেলার পূর্বশেরী এলাকায় শেরপুর উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. রফিক ও কায়সার আমিনকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে দেশীয় তৈরি ১০ লিটার চোলাই মদ, একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

শেরপুরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১