ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

ঈদে বাড়ি ফেরা হলো না সুবাইতার

নিহত শিশু সুবাইতার মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ঈদুল আজহার আনন্দ উপভোগ করা হলো না শিশু সুবাইতার (৭)। বাবার সাথে বাড়ি ফেরার পথে একটি ঘাতক ট্রলি তার প্রাণ কেড়ে নেয়। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলায়। এ ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর মা সুলতানা আক্তার (২৬) ও বাবা শহিদুর রহমান (৩০)। ১৭ জুলাই বিকালে উপজেলার ঝগড়ারচর-চরহাবর সড়কে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি পার্শ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার লাউদত্ত গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত শিশুর বাবা শহিদুর রহমান কিশোরগঞ্জ জেলায় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করেন। ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী সুলতানা আক্তার, মেয়ে সুবাইতা ও কোলে থাকা সিয়াম নামে আরেক শিশুকে নিয়ে মোটরসাইকেলে শেরপুরের শ্রীবরদী হয়ে নিজ বাড়ি ফিরছিল। পথিমধ্যে চরহাবর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এ সময় ট্রলির চাকার নিচে চাপা পড়ে শিশু সুবাইতা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ওই শিশুর মা সুলতানা আক্তার ও তার বাবা শহিদুর রহমান। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

শ্রীবরদী থানা পুলিশের এসআই হাবিব জানান, ঘটনার পরপর ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রলিটি আটক করা গেলেও ট্রলি চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

ঈদে বাড়ি ফেরা হলো না সুবাইতার

আপডেট সময় ০৯:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১