ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যুর রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৮১তম দিনে গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১৩২ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৮১ ও নারী ৫১ জন। গতকাল এ যাবতকালের একদিনে সর্বোচ্চ ১৪৩ জন মারা যায়।

এর আগে গত ২৭ জুন ১১৯, ৩০ জুন ১১৫, ২৯ জুন ১১২ এবং আগের দিন মারা যান ১০৪ জন। এভাবে প্রতিদিনই দেশে মৃত্যুর রেকর্ড ভাঙছে।

দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৯৬ জন, ৭১ দশমিক ০২ শতাংশ এবং নারী ৪ হাজার ২৮২ জন, ২৮ দশমিক ৯৮ শতাংশ।

গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৮ জুন থেকে মৃতের হার একই রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩০ জন এবং ষাটোর্ধ বয়সী ৬৭ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২৪ জন করে, খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। এদের মধ্যে ৯৯ জন সরকারি, ২০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন।

২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১৮২ জন বেশি শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৫ দশমিক ৯০ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৮ জন। ঢাকায় শনাক্তের হার ২২ দশমিক ৩৫ শতাংশ। গতকাল ১১ হাজার ৬৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৬০ জন। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ৩০ হাজার ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৩ দশমিক ৯৪ শতাংশ ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৬৬৩ জন। গতকালে চেয়ে আজ ১৫৪ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ০৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৩ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩২ হাজার ৯২৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫৩৯টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩২ হাজার ৫৫ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৩টি নমুনা কম পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যুর রেকর্ড

আপডেট সময় ০৮:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১