ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

শেখ হাসিনা ফিরেছিলেন বলেই দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে জননেত্রী যদি না আসতো তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম এদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হতো। স্বাধীনতাবিরোধী চিহ্নিত রাজাকার, আলবদর ও ধর্মীয় উগ্রবাদীরা জাতীয় পতাকা গাড়িতে উড়িয়ে ঘুরে বেড়াতো।

২২ জুন বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন সাধিত হয়। দেশের মানুষ শান্তিতে থাকেন। সস্ত্রাস আর জঙ্গিবাদীরা ভয়ে আতঙ্কে থাকে। সর্বোপরি আওয়ামী লীগ মানেই দেশকে এগিয়ে নেওয়া, দেশকে ভালোবাসা। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের উন্নয়ন আর গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ সরকার, বারবার দরকার।

গোয়ালেরচর ঐতিহাসিক দুলাল খান চত্বরে বাংলাদেশ ছাত্রলীগের গোয়ালেরচর ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মো. আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকছুদ বিন জালাল প্লাবন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরে আজাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিয়া।

গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রীস আলী মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. আলী মোজতবা বিপুলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ফিরেছিলেন বলেই দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১