ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রধানমন্ত্রীর দেওয়া ল্যাপটপ উপহার পেলেন শারীরিক প্রতিবন্ধী আকলিমা ও রিপন

শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তার ও আবুল কালাম খান রিপনের হাতে প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরের দুই শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তার ও আবুল কালাম খান রিপনকে দুটি ল্যাপটপ উপহার দিয়েছেন। ১২ জুন সকালে ল্যাপটপ দুটি তাদের হাতে তুলে দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

১২ জুন সকাল ১০টায় জামালপুর পৌরসভার মেয়রের কক্ষে ল্যাপটপ দুটি হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান, হাজি দিদার পাশা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক জিএস শাহরিয়ার উজ্জ্বল, পৌর কাউন্সিলর ফজলুল হক আকন্দ, বিজু আহমেদ, রাজিব সিংহ সাহা, এমদাদুল ইসলাম জীবন, শরিফুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জামালপুর পৌরসভার কম্পপুর এলাকার স্নাতকোত্তর ডিগ্রিধারী শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তারকে নিয়ে কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সম্প্রতি তাকে জামালপুর পৌরসভার কর আদায় শাখায় কম্পিউটার অপারেটর পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি দিয়ে তার পাশে দাঁড়ান পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। এছাড়া জামালপুর পৌরসভার বনপাড়া এলাকার স্নাতক ডিগ্রিধারী জেলা ছাত্রলীগনেতা ও সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম খান রিপনকে নিয়েও স্থানীয় পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হলে তারও পাশে দাঁড়ান পৌর মেয়র। সম্প্রতি আবুল কালাম খান রিপনকেও জামালপুর পৌরসভার লাইসেন্স শাখায় সহকারী লাইসেন্স পরিদর্শক পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেন।

তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তারের সংগ্রামী জীবনের গল্পগাঁথা নিয়ে একাত্তর টিভিতে প্রচারিত একটি সচিত্র প্রতিবেদন দেখে আবেগে আপ্লুত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। প্রতিমন্ত্রী ঢাকায় তার কার্যালয়ে মির্জা আজম এমপিকে পাশে রেখে গত ৬ জুন বেলা ১১টার দিকে সরাসরি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জামালপুর পৌরসভার কর আদায় শাখায় আকলিমার সাথে কুশল বিনিময় করেন। তাকে উন্নত প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী পলক। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি চাকরিটা স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান আকলিমা আক্তার।

ওই ভার্চুয়াল বৈঠকেই আকলিমা আক্তার ও আবুল কালাম খান রিপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র এবং তার তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ওয়ালটন কোম্পানির দুটি ল্যাপটপ মির্জা আজম এমপির কাছে হস্তান্তর করেন প্রতিমন্ত্রী পলক। ওই সময় দুই অদম্য শারীরিক প্রতিবন্ধীকে চাকরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য জামালপুর পৌরসভার মেয়রকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী পলক।

১২ জুন মির্জা আজম এমপি ল্যাপটপ দুটি হস্তান্তর করায় খুব খুশি হয়েছেন আকলিমা আক্তার ও আবুল কালাম খান রিপন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপুত্র ও উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, প্রতিমন্ত্রী পলক, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

প্রধানমন্ত্রীর দেওয়া ল্যাপটপ উপহার পেলেন শারীরিক প্রতিবন্ধী আকলিমা ও রিপন

আপডেট সময় ১১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১