ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৪ এবং সুস্থ হয়েছেন ৮৯৯ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২০ ও নারী ৮ জন।

গতকালের চেয়ে আজ ১০ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৩৭৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন এবং ষাটোর্ধ ১৪ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

২৩ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৪১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪৯ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৮ লাখ ২০ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪২ লাখ ৫৬ হাজার ৪০৮টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ৬৪ হাজার ২০৪টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৯৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭৫৯ জন। গতকালে চেয়ে আজ ১৪০ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯২ দশমিক ৬৫ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৫ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১৮২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৯২০ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ২৬২টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৪০৬টি ও বেসরকারি ৮০টিসহ ৪৮৬টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২০৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ২৩০ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৯৭৫টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৪

আপডেট সময় ০৮:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১