ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার

ঈদের ফিরতি যাত্রায় জনস্রোত হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সবাইকে জন সমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনা সংক্রমণে সরকারের সর্বাত্মক চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রিত হলেও ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধ ভাঙ্গা জনস্রোতে হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই সবাইকে জন সমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সড়ক পরিবহন মন্ত্রী ১৫ মে সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

‘বিএনপি নেতাকর্মীদের গত একযুগ ধরে ঈদ নেই এবং তাদের হত্যা করা হচ্ছে ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা কি ভুলে গেছেন ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর যে নির্মম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন? বিএনপি’র আমলে মা,বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি দাফন-কাফনের শেষ সুযোগ টুকুও দেওয়া হয়নি।

তিনি বলেন, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ আদায় করা অবস্থায়ও গ্রেফতার করা হয়েছিলো। কতটা নিষ্ঠুর এবং অমানবিক হলে তারা এমনটা করতে পরেছে, তা বিএনপি নেতাদের কাছে জানতে চাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোন নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার।
আগামী ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৬ ও ১৭ মে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি তথ্য ও সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠান করবে। ১৬ মে সকাল ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে ১৭ মে সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভা। এই দিন বিকেল ৩ টায় মহানগর নাট্য মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়াও সারাদেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

ঈদের ফিরতি যাত্রায় জনস্রোত হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : সেতুমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১