ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার

করোনার ভারতীয় ধরন ভয়ংকর, তাই সবাইকে সচেতন হতে হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনার ভারতীয় ধরন আরও বেশি ভয়ংকর, তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশে সনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন, সামান্যতম উদাসীনতায় বিপদজনক ভবিষ্যতেরই পূর্ভাবাস, এমতাবস্থায় সবাইকে সচেতন হতে হবে। ভারত এখন করোনার তান্ডবে লন্ডভন্ড।

ওবায়দুল কাদের ৯ মে সকালে কাকরাইলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত “মুজিববর্ষ ও প্রাণঘাতি কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা ও দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্বেও ভারত আজ চরম সংকটে অক্সিজেনের জন্য, সেখানে হাহাকার লেগেই আছে,ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে। আবারো তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপদজনক বার্তা পাচ্ছে বাংলাদেশে।

এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সাথে মোকাবেলা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চলমান করোনা দুর্যোগেও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ। তাই এখনই সকলকে সংযমী হতে হবে। এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যার যার অবস্থানে থেকে ঈদ উৎযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন।

অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ব্লেম গেইম চলমান উল্লেখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যতদোষ কেবল নন্দ ঘোষ শেখ হাসিনা ও তাঁর সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলক ভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দুরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন,একথা তাঁর নিন্দুকেরাও স্বীকার করেন।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সভাপতি এ কে এম এ হামিদ, আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব বক্তব্য রাখেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

করোনার ভারতীয় ধরন ভয়ংকর, তাই সবাইকে সচেতন হতে হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১