ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৭ ও নতুন আক্রান্ত ২১৭৭ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাস শনাক্তের ৪১৯তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৭ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৭ এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ২৫ জন।

গতকালের চেয়ে আজ ৩১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৮৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৪৫০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৩ জন এবং ষাটোর্ধ বয়সী ৩৫ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগে ২ জন করে এবং খুলনা ও সিলেট বিভাগে ৫ জন করে রয়েছেন।

৩০ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৪ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯৫ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৪ লাখ ৬৯ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৩৯ হাজার ৫৬টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ৩০ হাজার ৬৪৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৮৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৭৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ১৩২ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৪৫ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩১ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৮৪২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৭২৩ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৮৮১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৩৪৬টি ও বেসরকারি ৭৩টিসহ ৪১৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৪৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ৯২৮ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৮৮২টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৭ ও নতুন আক্রান্ত ২১৭৭ জন

আপডেট সময় ০৭:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১