ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৯১ জন। এদের মধ্যে পুরুষ ৫৮ ও নারী ৩৩ জন।

গতকালের চেয়ে আজ ২১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল রেকর্ড সংখ্যক ১১২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৫৮৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গতকালও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ বিদ্যমান ছিল।

২০ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৪ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ২৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৭ দশমিক ৬৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৩ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫২ লাখ ২১ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৮ লাখ ৭৯ হাজার ১৩০টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৪২ হাজার ১৪৫টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৯২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬ হাজার ৩৬৪ জন। গতকালের চেয়ে আজ ৪৪৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩১ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৫ দশমিক ৯১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৯৬ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ২১২ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৫৮৫টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৯৩টি ও বেসরকারি ৭২টিসহ ২৬৫টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ১৫২ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৯০৪টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা

আপডেট সময় ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১