ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মির্জা আজম এমপি

মাদারগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতীয় সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ১৮ এপ্রিল সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

তিনি মাদারগঞ্জ উপজেলা সদরে খরকা বিলের ওপর এলজিইডি’র নির্মিত ১৬০ মিটার দৈর্ঘ্য সেতু, পানি উন্নয়ন বোর্ডের ৭ কোটি টাকা ব্যয়ের খরকা ঝিল উন্নয়ন ও ১৪০ কোটি টাকার যমুনা নদীর বাম তীর সংরক্ষণ কাজ পরিদর্শন করেন।

প্রকল্পগুলো পরিদর্শন করে তিনি বলেন, কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করছি। তিনি বলেন, বিশেষ করে যমুনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প শেষ হলে এই অঞ্চলের ফসলি জমিসহ বাড়িঘর রক্ষা পাবে। চলমান জুট কম্পোজিট মিল, পাট গবেষণা কেন্দ্রসহ অনেক প্রকল্প নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, জামালপুর এলজিইডির সহকারী প্রকৌশলী রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ শফিক গেন্দা, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

মাদারগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মির্জা আজম এমপি

আপডেট সময় ০৮:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১