ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নূরুল আমিন বিএসসি আর নেই

নূরুল আমিন বিএসসি

নূরুল আমিন বিএসসি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহের চরাঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর কারিগর আলহাজ নূরুল আমিন বিএসসি ৯ এপ্রিল দুপুর ১২টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…..রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বহুমূত্র ও হৃদ রোগে ভোগছিলেন।

তিনি কামারেরচর পাবলিক স্কুল এবং মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতা পেশায় উপার্জিত টাকা তিনি গরিব-মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যায় করতেন। তিনি সাধুপুর-পাচনং চর, ঠিকাদারপাড়া, কান্দারপাড়া-দুইনংচর এলাকা মানুষের শিক্ষার আলো ছড়ানোর জন্য সাধুপুর জমশের আলী মন্সি হাই স্কুলের প্রতিষ্ঠাতা-জমিদাতা।

তৎকালে এই স্কুল প্রতিষ্ঠাকালে তিনি নিজের অর্থায়নে শিক্ষকদের বেতন এবং শিক্ষার্থীদের উপবৃত্তি চালু করেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছেন। এ ছাড়াও তিনি দেওয়ানগঞ্জ জিলবাংলা চিনি কলের পরিচালক ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী-দুই ছেলে-দুই মেয়ে-নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

১০ এপ্রিল সকাল ১০টায় মরহুমের প্রথম জানাজা উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে ও দ্বিতীয় জানাজা বেলা ১১টায় সাধুপুর জেএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

নূরুল আমিন বিএসসি’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

নূরুল আমিন বিএসসি আর নেই

আপডেট সময় ০৮:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১