ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

দেশে করোনায় আরো ৫৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৮৩ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে ৩ এপ্রিল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫৮ জন মারা গেছেন এবং ৫ হাজার ৬৮৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো ৫ হাজার ৬৮৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৮ জনের মৃত্যু হয়েছে। এতে মহামারীতে দেশে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষার ২৩ দশমিক ১৫ শতাংশের দেহে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারীতে আক্রান্তের সংখ্যা ছিল ২ দশমিক ৩০ শতাংশ।

একই সময়ে আরো ২ হাজার ৩৬৪ ব্যক্তি সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ী ফেরায় সুস্থ্য হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২২৭ টি ল্যাবরোটরিতে মোট ২৪ হাজার ৫৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়।

দেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৮৭ দশমিক ২৩ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৪৬ শতাংশ রোগী মারা গেছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

দেশে করোনায় আরো ৫৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৮৩ জন

আপডেট সময় ০৮:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১