ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫১৮১ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৮৫তম দিনে আক্রান্ত মানুষের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ১৮১ জন, মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭ জন।

২৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ৪৫ লাখ ১৭ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ৮৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৫ লাখ ৫৪৮টি হয়েছে সরকারি এবং ১১ লাখ ১৬ হাজার ৪৭৭টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ১৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২২ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২৩৪ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ ১ হাজার ২৭৩ জন বেশি মানুষ সংক্রমিত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৭ দশমিক ৬৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ বেশি।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ৩০ ও নারী ১৫ জন। গতকালের চেয়ে আজ ১০ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৯৪৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ১৯ জন। গতকালের চেয়ে আজ ৫৮ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৯৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪৩ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৬৮৮ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২২ হাজার ৪২৫ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ২৬৩টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৫৪টি ও বেসরকারি ৭০টিসহ ২২৪টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৯৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২২ হাজার ১৩৬ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ৫৯টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে। সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫১৮১ জন

আপডেট সময় ০৮:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১