ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৭৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৭ মার্চ গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ ৩৯ জন মারা গেছেন। আর নতুন করে ৩ হাজার ৬৭৪ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় আরো ১ হাজার ৯৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “ গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৮৮৯ জনে দাঁড়াল।”

এতে জানানো হয়, মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছেন। মারা যাওয়া ৩ জনের বয়স ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৪০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫০ বছরের মধ্যে এবং বাকী ২৫ জনের বয়েস ৬০ বছরের বেশি।

একই সময়ে নতুন করে আরো ৩ হাজার ৬৭৪ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২২৪ টি ল্যাবরোটরিতে মোট ২৪ হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯০ দশমিক ২২ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৫০ শতাংশ রোগী মারা গেছেন।

এবারের শীতের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় চলতি বছরের গত ৫ ফেব্রুয়ারীতে প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ দশমিক ৩০ শতাংশে নেমে আসে। কিন্তু সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে শুরু করে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৭৪

আপডেট সময় ০৭:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১