ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬, নতুন শনাক্ত ২১৮৭ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৪ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৬২৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।

১৮ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯১ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২১ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল ২৪ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৬৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ বেশি।

দেশে এ পর্যন্ত মোট ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ২১২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৪৮১ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ২৬৯টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশের ১১৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৯২৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৩ হাজার ৩৫০টি কম নমুনা পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬, নতুন শনাক্ত ২১৮৭ জন

আপডেট সময় ০৫:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১