ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত

ভাষা সংগ্রামীদের নামে সড়কের নামফলক পরিষ্কার করলো বিডি ক্লিন জামালপুর

ভাষা সংগ্রামীদের নামে সড়কের নামফলক পরিষ্কার করে বিডি ক্লিন জামালপুরের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে এবার ভাষা সংগ্রামীদের নামে নামকরণকৃত সড়কের নামফলক ধুয়ে-মুছে পরিষ্কার করেছে বিডি ক্লিন জামালপুরের সদস্যরা। ১৯ ফেব্রুয়ারি বিকালে শহরের ৪টি সড়কের নামফলক পরিচ্ছন্নতায় এ অভিযান চালানো হয়।

অবহেলায় আর রাস্তার ময়লায় জর্জরিত এসব নামফলকগুলো তাদের মাহাত্ম হারাতে বসেছিল। এ কারণে ভাষার মাসে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের স্মৃতি স্মরণীয় রাখতে নামকরণকৃত সড়কের নামফলকগুলো পরিষ্কার করা হয় এবং এর পাশাপাশি আশপাশের মানুষদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে সংগঠনটি এ অভিযান চালায়।

সংগঠনটির জামালপুর টিমের একজন সদস্য বলেন, ‘আমরা ভাষার মাসে শুধু ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে না, ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা এই পবিত্র মাটির পবিত্রতা রক্ষা করতে এই অভিযানে নেমেছি।’

সংগঠনটির জামালপুর টিমের উপদেষ্টা ও সচেতন নাগরিক কিমিটি (সনাক) জামালপুরের সভাপতি অজয় কুমার পাল বিডি ক্লিনের উদ্যোগ ও কার্যক্রমের সফলতা কামনা করে বলেন, ‘মানুষকে সচেতন করতে বিডি ক্লিনের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারা এই পূণ্যভূমির সৌন্দর্য রক্ষায় তাদের শ্রম, মেধা ও আন্তরিকতা দিয়ে চেষ্টা করছে। তাদের এই প্রয়াস, এই পরিশ্রম অবশ্যই সফল হবে বলে আমি বিশ্বাস করি।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে পরিচ্ছন্ন ঘোষণা করতেই বিডি ক্লিনের এমন উদ্যোগ।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

ভাষা সংগ্রামীদের নামে সড়কের নামফলক পরিষ্কার করলো বিডি ক্লিন জামালপুর

আপডেট সময় ০৯:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১