ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

বাইডেন-মোদি প্রথম ফোনালাপে সম্পর্ক গভীর করার ইঙ্গিত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছেন। এ প্রথম ফোনালাপে বাইডেন ভারতের সাথে সম্পর্ক আরো গভীর করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন।

এছাড়া উভয়ের আলোচনায় জলবায়ু ও গণতান্ত্রিক মূল্যবোধ গুরুত্ব পেয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বাইডেন ও মোদি কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে একযোগে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা, উভয় দেশের জনগণ যাতে উপকৃত হয় সেভাবে বৈশ্বিক অর্থনৈতিক পুনর্গঠন এবং বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে উভয়ে সম্মত হয়েছেন।

নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ইস্যুতে মোদি বাইডেনের অবস্থান এবং প্যারিস চুক্তিতে ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন।

এতে আরো বলা হয়, এপ্রিলে জলবায়ু সম্মেলনের যে পরিকল্পনা বাইডেন করেছেন তাতে যোগ দিতে মোদি আগ্রহী।

হোয়াইট হাউস থেকে আরো বলা হয়েছে, ফোনালাপে বাইডেন বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রীতিনীতি রক্ষায় তার আকাক্সক্ষার ওপর গুরুতারোপ করেন।

তিনি আরো উল্লেখ করেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অভিন্ন অঙ্গীকারই ভারত-মার্কিন সম্পর্কের সেতুবন্ধ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বাইডেন-মোদি প্রথম ফোনালাপে সম্পর্ক গভীর করার ইঙ্গিত

আপডেট সময় ০৭:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১