ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় দল নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজ্জাক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে জাতীয় দল নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৭ জানুয়ারি বিসিবির নবম বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। তবে কবে থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সাথে কাজ শুরু করবেন রাজ্জাক, তা স্পষ্ট করেনি বিসিবি।

ধারনা করা হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সফরে প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে রাজ্জাকের। ঐ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংবাদমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘আকরাম ভাই (বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান) আমাকে ডেকেছেন এবং বলেছেন নির্বাচক হিসাবে আমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।’

আবারো দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে উচ্ছসিত রাজ্জাক। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এটি একটি বড় দায়িত্ব কিন্তু আমি পিছপা হবো না। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আমি জানি, জাতীয় দল নির্বাচন করার ক্ষেত্রে অনেক চাপ থাকবে।’

তিনি আরও বলেন, ‘তবে একই সাথে দেশকে আবারো সেবা করার এটি ভালো সুযোগ। তাই এটি আমার জন্য আনন্দদায়ক। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদ সড়ে যাবার পর দুই সদস্যের নির্বাচক প্যানেলের নেতৃত্বে আছেন মিনহাজুল আবেদিন।

সম্প্রতি রাজ্জাককে নির্বাচক প্যানেলে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছিলো । কিন্তু ঘরোয়া আসরে খেলার কারনে নিজ থেকেই সময় চেয়েছিলেন রাজ্জাক।

দেশের হয়ে ১৫৩টি ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন রাজ্জাক। দেশের অনেক ম্যাচ জয়ের সাক্ষী ছিলেন তিনি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জাতীয় দল নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজ্জাক

আপডেট সময় ০৮:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১